ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জামায়াতের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় শাখার সভাপতি। অভিযানের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী-এর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পিয়ার আলীর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশি পাইপগান, ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স এয়ারগানের গুলি, একটি খালি পিস্তলের ম্যাগাজিনসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার