ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

অনলাইন সিস্টেম সাময়িক বন্ধ, তবুও গৌরনদী ভূমি অফিসে গণশুনানি অব্যাহত

গৌরনদী উপজেলা ভূমি অফিসে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) "সাপ্তাহিক বৃহস্পতিবার: জনগণের কাছে এসিল্যান্ড জবাব" শীর্ষক গণশুনানি কার্যক্রম যথারীতি অনুষ্ঠিত হয়েছে। তবে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেমের রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজ চলমান থাকায় ভূমি সংক্রান্ত অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।এ পরিস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান অনলাইন সেবাসংক্রান্ত কাজে আগ্রহী সেবাপ্রার্থীদের এ দিনের গণশুনানিতে উপস্থিত না হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, অনলাইন সেবা বন্ধ থাকলেও গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে ২০০ জনেরও বেশি মানুষ উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়েছেন।তিনি জানান, উপস্থিত অধিকাংশ সেবাপ্রার্থীর কারও নির্ধারিত শুনানির তারিখ ছিল না। অনেকেই এসেছেন এসএমএস বার্তা দেখতে না পেরে শুনানি মিস করার বিষয়ে জানতে। কেউ খতিয়ান অনুমোদনের পর তা কীভাবে প্রিন্ট করতে হবে সে বিষয়ে পরামর্শ নিতে এসেছেন। আবার কেউ আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের ত্রুটি সংশোধন কিংবা বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে উপস্থিত হয়েছেন। এছাড়া নামঞ্জুর হওয়া আবেদন ও আপত্তি সংক্রান্ত বিষয় নিয়েও অনেকে গণশুনানিতে অংশ নেন।সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, মানুষের ভোগান্তি কমানো এবং ভূমি সেবাকে দালালমুক্ত রাখতে আমরা প্রতিটি সেবাপ্রার্থীর কথা ধৈর্যের সঙ্গে শুনছি। অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান অব্যাহত রয়েছে।তিনি ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে এবং সরকারি সেবা গ্রহণে সচেতন থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনলাইন সিস্টেম সাময়িক বন্ধ, তবুও গৌরনদী ভূমি অফিসে গণশুনানি অব্যাহত