প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্যপ্রয়াত মোঃ ফকরুল আলমের স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।এসএসসি ৮৮ ব্যাচের আয়োজনে শনিবার সন্ধ্যায় তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাসুদ মাঝি, জিয়াউল হক মিয়া, সমাজসেবক ফিরোজ মোল্লা, হোসাইন মোল্লা, সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী তানভীর আলম, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন, এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট খায়রুল হাসান লাভলু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল ও সহকারী শিক্ষক গোবিন্দ নাগ।কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সুরেশ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র রফিকুল ইসলাম জামিম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক জামিল মাহমুদ, মোস্তফা হাওলাদার, এস এম দেলোয়ার হোসেন, জাকির হোসেন, সুষেন সমাদ্দার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝিসহ অন্যান্যরা।বক্তারা মরহুম ফকরুল আলমের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তারাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা জহিরুল ইসলাম।