ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

মাদক ব্যবসায়ী ধরে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা, প্রশংসার ঝড়

বরিশালের গৌরনদী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার নলচিড়া ইউনিয়নের চর কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ মো. জামাল উদ্দিন ফকিরের নেতৃত্বে স্থানীয় যুব সমাজের সহযোগিতায় রাসেদ খানের পরিত্যক্ত বসত ঘরের সামনে থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।পরে স্থানীয় শত শত মানুষের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারকে নিজেদের হেফাজতে নেয়।এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আলাউদ্দিন হাওলাদার পিঙ্গলাকাঠী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় থানার এসআই মিটুল কুমার কুণ্ডু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে, মাদকবিরোধী এ উদ্যোগের জন্য স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিএনপি নেতা জামাল উদ্দিন ফকির। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক ব্যবসায়ী ধরে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা, প্রশংসার ঝড়