ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালে পুলিশ সুপার ফারজানা ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশাল জেলা পুলিশের আয়োজনে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে পুলিশ সুপার ফারজানা ইসলাম কে।রোববার (৮ মার্চ ২০২৬) সকাল ১০টায় বরিশাল পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হলে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম গত ৩০ নভেম্বর ২০২৫ সালে বরিশাল জেলায় যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান, দিকনির্দেশনা এবং “টিম বরিশাল”-এর সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন ঘটনায় দ্রুত সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। এতে পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে।বিদায় সংবর্ধনায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বক্তব্যে বলেন, ফারজানা ইসলাম একজন মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক পুলিশ সুপার হিসেবে কর্মজীবনে সুনাম অর্জন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার ফারজানা ইসলাম জেলার সম্মানিত নাগরিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বরিশাল জেলা পুলিশের সকল সদস্য, সিভিল স্টাফ ও আউটসোর্সিং কর্মীদের প্রতি সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং বলেন, মানুষ মানুষের জন্য সবসময় মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। থানায় আগত সেবাগ্রহীতাদের কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বরিশালে পুলিশ সুপার ফারজানা ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত