ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দনে গৌরনদীর বিএনপি নেতা শামীম আহমেদ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এ উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় পর্বে গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গৌরনদী উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্তভাবে মতবিনিময়ও করেন প্রধানমন্ত্রী।গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। তাঁর নেতৃত্বে দলের আদর্শ বাস্তবায়নে আমরা তৃণমূল পর্যায়ে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।প্রধানমন্ত্রীর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তটি গৌরনদীসহ বরিশাল অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে দলীয় নেতারা জানান। তারা আশা প্রকাশ করেন, দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দনে গৌরনদীর বিএনপি নেতা শামীম আহমেদ