গৌরনদী পৌর বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবের বহিষ্কার আদেশ প্রত্যাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করেছে।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সকল পর্যায়ের পদ প্রত্যাহার করা হয়েছিল। তার আবেদন পর্যালোচনা শেষে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।এছাড়া ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।সিদ্ধান্তটিকে স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন।