ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বাকেরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৪

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া রেইন্টিতলা এলাকায় বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেমায়েত রাজা (৪৭) ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী ‘শ্রাবণী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী ছিটকে সড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই হেমায়েত রাজার মৃত্যু হয় এবং আরও অন্তত ১৪ জন আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বাকেরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৪