ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬
ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬
Today বাংলা নিউজ

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার ২ ফেব্রুয়ারি (সন্ধ্যায়) স্থানীয় একটি সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।সমাবেশে বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—আবুল হোসেন মেম্বার, আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারী। এ সময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে নবাগতদের বরণ করে নেন।বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। তারা মনে করেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। সেই লক্ষ্যেই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিনে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার বলেন, তৃণমূলে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শ থেকে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।সমাবেশে স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, এই যোগদান প্রমাণ করে যে জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির রাজনীতির প্রতি মানুষের আস্থা বাড়ছে।

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান