ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটির দাবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ উৎসব বোনাস পরিশোধ এবং সংবাদপত্রে কমপক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।সোমবার এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।বিবৃতিতে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, অনেক প্রতিষ্ঠান এখনো সাংবাদিকদের নিয়মিত বেতন পরিশোধ করেনি। কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নামমাত্র বেতন দিয়ে আসছে এবং ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী বোনাস পরিশোধেও টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে চলেছে।দুই সংগঠন অবিলম্বে বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়ে সতর্ক করে দিয়েছে, দাবি পূরণ না হলে ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে ইউনিয়ন দুটি।ছুটির বিষয়ে বিবৃতিতে বলা হয়, সরকার ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাত দিনের ঈদ ছুটি ঘোষণা করেছে। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এখনো সংবাদপত্রের ছুটি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি। এ অবস্থায় গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে ন্যূনতম পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটির দাবি