ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বাংলাদেশিদের টুরিস্ট ভিসা চালু নিয়ে সুখবর দিল ভারত

বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা শিগগিরই চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আবেদনকারীদের অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে। সরকারি নির্ধারিত ফি ছাড়া বাড়তি টাকা না দেওয়ার পরামর্শ দেন তিনি।মনোজ কুমার আরও বলেন, ভিসা ফরম আবেদনকারীদের নিজেরাই পূরণ করা উচিত এবং নির্ধারিত ফি যথাযথভাবে জমা দিতে হবে। এতে দালালচক্র ও অতিরিক্ত খরচ এড়ানো সম্ভব হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সহকারী হাইকমিশনার আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং পরে পাবনা শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। সেখানে মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।

বাংলাদেশিদের টুরিস্ট ভিসা চালু নিয়ে সুখবর দিল ভারত