ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

মান্না বললেন, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবেই নির্বাচন চাই

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে যেতে চান তিনি। বগুড়া-২ আসন থেকেই নির্বাচনে অংশগ্রহণের দাবি জানাবেন বিএনপির কাছে। তাঁর মতে, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মধ্য দিয়েই একটি ভালো দেশ গড়া সম্ভব।বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মান্না বলেন, সুখী ও সুন্দর দেশ গড়তে হলে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকারও ভালো হতে পারে না। আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি, বিএনপির সঙ্গেও কথা বলেছি— আমরা যৌথভাবে নির্বাচনে অংশ নেব।ডাকসুর সাবেক এই নেতা আরও বলেন, “জোটবদ্ধ নির্বাচন করলেও আমার দলের যে মার্কা আছে, সেই মার্কা নিয়েই আমি নির্বাচন করব। তবে যদি আরও দশটা দল একসঙ্গে থেকে মনে করে মার্কা বদলাতে হবে, তাহলে সেটিও বিবেচনা করব।”আওয়ামী লীগ ত্যাগের কারণ ব্যাখ্যা করে মান্না বলেন, “আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণেই আমি দল ছেড়েছিলাম। এখন পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে হলে তাদের কথা শুনতে হবে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে।” তিনি আরও বলেন, “আমাদের ভোটে যারা মন্ত্রী হয়েছে, তারা দেশের বাইরে বাড়ি বানিয়েছে, সন্তানদের বিদেশে পড়িয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে বদলাতে হবে। যেভাবে দেশ চলছে, সেভাবে দেশ চলতে পারে না। মানুষের ভালো জীবনযাপনের ব্যবস্থা করতেই আমাদের রাজনীতি।

মান্না বললেন, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবেই নির্বাচন চাই