গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বরিশালের গৌরনদীতে সোমবার (৯ মার্চ) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, যানবাহন চলাচলের শৃঙ্খলা এবং জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার আলী শেখ, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহুরুল ইসলাম জহিরসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, গৌরনদী উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।