ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালের অর্ধশতাধিক যুবকের ইতালি যাওয়ার স্বপ্ন এখন লিবিয়ায় বন্দি

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার অন্তত অর্ধশতাধিক যুবকের স্বপ্ন ছিল ইতালি যাত্রার। কিন্তু দালালের খপ্পরে পড়ে তারা এখন লিবিয়ায় জিম্মি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তিপণ দিয়ে ১৫ জন দেশে ফিরলেও বাকিদের ভাগ্য এখনো অনিশ্চিত। অভিযোগ উঠেছে, ইতালি পাঠানোর নামে পাচার করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে প্রায় ২৪ লাখ টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে।এ ঘটনায় মানব পাচার চক্রের বিরুদ্ধে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি দেশে ফিরে আসা মেহেদী হাসান খান, আব্দুল হামিদ ও আব্দুর রহিম সরদার বাদী হয়ে মামলাগুলো করেন।আদালতের নির্দেশে গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশ মামলাগুলো নথিভুক্ত করেছে। মামলার প্রধান আসামিরা হলেন—গৌরনদী উপজেলার জামাল মোল্লা (৫০), তাঁর দুই ইতালি প্রবাসী ছেলে জাকির মোল্লা (৩৫) ও সাকিব মোল্লা (৩৩) এবং জামালের দুই শ্যালক বাবুল বেপারী (৪৫) ও হাবুল বেপারী (৪২)। বর্তমানে জামাল মোল্লা ও তাঁর দুই শ্যালক কারাগারে রয়েছেন। তবে দুই ছেলে বিদেশে থাকায় তদন্ত কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে।ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও জিম্মি থাকা যুবকদের নিরাপদে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

বরিশালের অর্ধশতাধিক যুবকের ইতালি যাওয়ার স্বপ্ন এখন লিবিয়ায় বন্দি