ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এর আগে দুপুর পৌনে ৩টার দিকে গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে এরপর এতদিন তার পক্ষে দেশে এসে জিয়ারত করা সম্ভব হয়নি।

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান