ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি দেশবাসীর দোয়া কামনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান, তিনি চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তারা রোগীর বর্তমান অবস্থার বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন শারীরিক প্যারামিটার এখন ‘পজিটিভ সাইন’ দিচ্ছে এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।তিনি বলেন, আলহামদুলিল্লাহ, উনার অবস্থা উন্নতির দিকে। তবে ব্রেইনের বিষয় হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।এ সময় মির্জা আব্বাস-এর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী।উল্লেখ্য অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং বর্তমানে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি দেশবাসীর দোয়া কামনা