ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬
ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬
Today বাংলা নিউজ

শিবির ছাড়লেন অর্ধশত কর্মী জেলা পর্যায়ের সাবেক নেতাসহ ছাত্রদলে যোগদান।

খাগড়াছড়িতে শিবিরের সাবেক জেলা সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিকের ছাত্রদলে যোগদান। খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি-৪ আসনে দলীয় প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ জেলা–উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “শিবিরের শুভবোধের উদয় হয়েছে। তারা সঠিক ঠিকানায় এসেছে। নতুন বাংলাদেশ গঠনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”মো. রুবেল জানান, শিবির ও জামায়াতের কিছু বিষয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন ছাড়েন। যোগদানের পর হুমকি পাওয়ার অভিযোগও করেন তিনি। ২০১২ সালে নবম শ্রেণিতে পড়াকালীন শিবিরে যোগ দেওয়া রুবেল উপজেলা, জোন ও জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২৩–২৪ সালে জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।তিনি বলেন, “অনেক সময় ভুল পথে ছিলাম। এখন ধানের শীষের বিজয়ের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করব।” বর্তমানে তিনি চট্টগ্রামের আইবি–তে পড়াশোনা করছেন।

শিবির ছাড়লেন অর্ধশত কর্মী জেলা পর্যায়ের সাবেক নেতাসহ ছাত্রদলে যোগদান।