ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ককটেলসহ আটক

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্যাদাকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে শনিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে অবস্থিত সরোয়ার প্যাদার নিজ বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানে এলাকার ত্রাস হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্যাদা (৫৫) এবং তার ভাই বাচ্চু প্যাদা (৪৫)-কে আটক করা হয়।অভিযান চলাকালে সরোয়ার প্যাদার বাসা থেকে ছয়টি ককটেল (হাতবোমা) এবং চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, সরোয়ার প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। তার আটকের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

গৌরনদীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ককটেলসহ আটক