ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর পৌরসভার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডসংলগ্ন মাঠে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া ও শাম দাস এবং সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস, হরি দাস ও রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।যোগদান অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, “বিএনপি সব ধর্ম ও মতের মানুষের দল। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যোগদানকারীরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে বিএনপির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী