গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি-র সদস্য সচিবের আয়োজনে ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ, ২৮ রমজান) সন্ধ্যায় গৌরনদী বন্দরের নিজ বাসভবনে এ আয়োজন করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক নিজেই বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। এসময় তিনি তার বক্তব্যে সাংবাদিকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, গণমাধ্যম একটি দেশের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান।এছাড়াও অনুষ্ঠানে গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দসহ আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হাওলাদার, যুবদল নেতা মোঃ শামীম মিয়া, মোঃ তাছির উদ্দিন, হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং দেশ ও জাতির উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।সার্বিকভাবে আয়োজনটি স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।