ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

সাকুরা পরিবহনের বেপরোয়া গতিতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

 ১ ফেব্রুয়ারি ২০২৬: ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা ও মুদেব বিশ্বাসের ছেলে।রোববার সকালে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি না হয়, সে জন্য দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, টোল প্লাজার আশপাশ এলাকায় দ্রুতগতির বাস ও ভারী যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় স্পিড ব্রেকার, ফুটওভার ব্রিজ অথবা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

সাকুরা পরিবহনের বেপরোয়া গতিতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার