স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা
বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নং ওয়ার্ডে আগামী দিনে স্বচ্ছ ও পরিবর্তনের রাজনীতি দেখতে চায় নতুন প্রজন্মের তরুণরা। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশায় এলাকাবাসীর নজর এখন তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরার দিকে।দীর্ঘদিন ধরে রাজপথের লড়াকু কর্মী হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন হিরা সততা, ত্যাগ এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। তরুণ সমাজের একটি বড় অংশ মনে করছে, সৎ ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে ওয়ার্ডের উন্নয়ন ও সামাজিক পরিবর্তন সম্ভব।রাজনৈতিক জীবনের শুরুতে তিনি কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে সক্রিয়ভাবে সংগঠনের কাজ শুরু করেন। সে সময় ছাত্র সমাজকে সংগঠিত করা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন প্রতিশ্রুতিশীল তরুণ সংগঠক হিসেবে পরিচিত করে তোলেন। পরবর্তীতে তিনি গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।পরবর্তী সময়ে তিনি বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনীতিতে ইতিবাচকভাবে সম্পৃক্ত করা এবং সামাজিক সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি ও প্রচারণা চালিয়ে আসছেন। ছাত্ররাজনীতির এই দীর্ঘ পথচলায় তার সাহসিকতা, নেতৃত্বগুণ ও সততা এলাকায় তাকে একটি আলাদা পরিচিতি এনে দেয়।বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এর হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন সাদ্দাম হোসেন হিরা। রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তিনি মাঠে সক্রিয় থেকেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন এবং এ সময় একাধিক হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায় অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ প্রায় ১০ বছর তাকে নিজ এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে বাধার মুখে পড়তে হয়েছিল। তবুও নানা বাধা, হামলা ও মামলার পরও তিনি কখনো রাজপথ ছেড়ে যাননি। বরং দলের দুর্দিনে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।সাদ্দাম হোসেন হিরা বিশ্বাস করেন নেতৃত্ব মানে শুধু ক্ষমতা অর্জন নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধান করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। সেই বিশ্বাস থেকেই তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছেন।গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অনেক বাসিন্দা তাকে কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং এলাকার সমস্যা সমাধানে উদ্যোগী একজন পরিশ্রমী মানুষ হিসেবে দেখেন। তাদের মতে, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।এ বিষয়ে সাদ্দাম হোসেন হিরা বলেন আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার লক্ষ্য ৪ নং ওয়ার্ডকে নতুন প্রজন্মের জন্য একটি আদর্শ ও উন্নত এলাকায় পরিণত করা। সততা ও নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।তিনি আরও বলেন আমরা সবাই মিলে উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ গড়াই আমাদের লক্ষ্য।স্থানীয়দের মতে তরুণ নেতৃত্বের এই অঙ্গীকার শুধু রাজনৈতিক পরিবর্তনের কথা বলে না, বরং মানুষের জীবনমান উন্নয়ন এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের একটি নতুন দিগন্তের ইঙ্গিত দেয়।সাদ্দাম হোসেন হিরা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাহসিকতা এবং মানুষের প্রতি অবিচল মনোভাবের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণ করেছেন তিনি শুধু একজন নেতা নন, বরং একজন জনমুখী কর্মী, যিনি মানুষের দুঃখ-সুখের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চান।