পুলিশি অভিযানে সাভার ও আশুলিয়া থেকে আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মী আটক।
লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন ও আশুলিয়া থানায় ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।সাভার ও আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৩৯ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের শুক্রবার সকাল ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।