ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের বৈঠক ছিল আমাদের অন্যান্য দিনের মতোই নিয়মিত বৈঠক। তবে বৈঠকে নতুন করে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে।”তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ পরবর্তীতে বক্তব্য দেবেন।বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের বিভিন্ন কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনা হয় বলে জানা গেছে।

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান সালাহউদ্দিন আহমেদ