ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

শহীদ হাদির আত্মত্যাগ জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্র, মানুষের অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে শোককে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, দেশি-বিদেশি যেসব চক্র গণতন্ত্রের উত্তরণ ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

শহীদ হাদির আত্মত্যাগ জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ