ইসলামী ভাবধারায় বক্তৃতা, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় ইসলামী ভাবধারায় আবেগঘন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতার শুরুতেই তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ‘ইনশাআল্লাহ’, ‘রাব্বুল আলামিন’সহ বিভিন্ন ধর্মীয় শব্দ ব্যবহারের মাধ্যমে শ্রোতাদের আবেগাপ্লুত করেন।বক্তৃতার এক পর্যায়ে তিনি দেশ পরিচালনায় নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতা অনুসরণের কথা বলেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। তার শান্ত ও বিনয়ী ভঙ্গি অনুষ্ঠানে উপস্থিতদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে।নেটিজেনরা বলছেন, তারেক রহমানের এই বক্তব্যে ফুটে উঠেছে এক নতুন রূপ—শান্ত, ধর্মপরায়ণ ও দায়িত্বশীল নেতৃত্বের বার্তা। অনেকেই একে ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।