ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে উপস্থিত থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া যত আসনে নির্বাচন করেছেন, প্রায় সব আসনেই জয়ী হয়েছেন। দেশের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক ছিলেন তিনি।তিনি আরও বলেন, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি সব সময় মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।আলোচনার সময় তিনি একাত্তরের বীর শহীদ ও সাম্প্রতিক জুলাইয়ের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনা চলাকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ