ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মহান স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামাল মিন্টু, বরিশাল জেলা উত্তর মহিলা দলের সাবেক সভাপতি তাসলিমা পারভীন, গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ এবং সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন। বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনা করেন মোঃ ফুয়াদ হোসেন এনি।এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল দর্জি, মোঃ হারুন অর রশীদ ও ভিপি জাকির, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, সাবেক গৌরনদী পৌর ছাত্রদলের সভাপতি ও যুবদল নেতা মোঃ আকবার হাওলাদার, ভিপি বাদল, যুবদল নেতা রিয়াজ ভুইয়া, মোঃ আল আমিন, মোঃ সিরাজ সরদার, মোঃ শহিদসহ আরও অনেকে।সভা শেষে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো

গৌরনদীতে মহান স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত