ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে গ্রেপ্তার ৩

বরিশাল নগরীতে স্ত্রীকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি জানান, গত ১১ ফেব্রুয়ারি এক ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে পরিচয়ের ফাঁদে ফেলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতেন। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি ভোলা জেলার দৌলতখান উপজেলার এক ব্যক্তির মোবাইল ফোনে কল করে শাহিনের স্ত্রী। কথোপকথনের এক পর্যায়ে তাকে বরিশালে আসতে প্রলুব্ধ করা হয়।ভুক্তভোগী বরিশালে পৌঁছালে নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে তার অশ্লীল ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করা হয়।ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে এবং রোববার তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রধান অভিযুক্ত ঝাড়ুদার শাহিন এর আগেও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদীতে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে গ্রেপ্তার ৩