ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে উপজেলা ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

বাজার থেকে ফেরার পথে অতর্কিত মারধর, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনবরিশালের গৌরনদীতে উপজেলা ছাত্রদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে পৌর কাঁচা বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর গৌরনদী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ শুভ (পিতা: সাবেক ছাত্রনেতা মো. কামাল ফকির) বাজার শেষে বাড়ি ফেরার সময় শামীম নামের এক মুরগি বিক্রেতা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বিষয়টি ইতোমধ্যে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের দাবি, পরিকল্পিতভাবে মিথ্যা অজুহাত সৃষ্টি করে শুভকে মারধর করা হয়েছে।নেতৃবৃন্দ আরও বলেন, আব্দুল্লাহ শুভ একজন ভদ্র ও সাংগঠনিকভাবে সক্রিয় কর্মী। দুঃসময়ে তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের পাশে ছিলেন। পবিত্র রমজান মাসে তার ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন তারা।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক বিচার না পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

গৌরনদীতে উপজেলা ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ