ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দোয়া চাইলেন আফরোজা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।বুধবার ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এই হাসপাতালে নেওয়া হয়।মির্জা আব্বাসের মিডিয়া টিমের এক কর্মকর্তা জানান, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও দলের স্থায়ী কমিটির এই সদস্যের অসুস্থতার খবর জানানো হয়েছে।বৃহস্পতিবার মির্জা আব্বাসের মিডিয়া টিমের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমি চেষ্টা করছি আপডেট নেওয়ার। জানাবো।এদিকে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দোয়া চাইলেন আফরোজা আব্বাস