ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে পরীক্ষা-নিরীক্ষায় রোগীকে ছাড় দেওয়ায় ডাক্তারকে মারধর

বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ পদ্মা প্যাথলজী এন্ড ডক্টরস্ চেম্বার।এই পদ্মা প্যাথলজী এন্ড ডক্টরস্ চেম্বারে বিগত ছয় মাস যাবত চিকিৎসা সেবা দিয়ে আসছে পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম। চিকিৎসা সেবার ধারাবাহিকতায় গত ২৫ শে মার্চ একটি হতদরিদ্র গরীব পরিবারের অসুস্থ রুগী আসেন পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে। পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম রুগীকে প্রাথমিক ভাবে তিনটি পরীক্ষা করার পরা দেওয়ার পাশাপাশি মানবিকতায় পরীক্ষা- নীরিক্ষা উপর ৪০ % ছাড় দেওয়ার লিখিত সুপারিশ প্রদান করেন। পরীক্ষা- নীরিক্ষায় ৪০% ছাড় প্রদান করায় পদ্মা প্যাথলজী এন্ড ডক্টরস্ চেম্বারের মালিক মো. হান্নান সরদার তার উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয়েই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, বাগবিতণ্ডার এক পর্যায়ে হান্নান সরদার চিকিৎসকের উপর হামলা চালালে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে হান্নান সরদার চিকিৎসকের মাথায় চেয়ার দিয়ে সজোরে আঘাত করলে ওই চিকিৎসকের মাথা ফেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম চিকিৎসককে রুমে তালাবদ্ধ করে তার মুঠোফোন কেড়ে নিয়ে যাওয়া হয়, তৎক্ষনাৎ পদ্মা প্যাথলজী এন্ড ডক্টরস্ চেম্বারের মালিক হান্নান সরদার বিষয় টি তার ভাই টিএন্ডটি মোড় সংলগ্ন আলফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোশাররফ সরদারকে মুঠোফোনে অবিহিত করলে মোশাররফ সরদার ঘটনা স্থানে আসলে হান্নান সরদার ও মোশাররফ সরদার মিলে পুনরায় ওই চিকিৎসকের উপর হামলা চালায় শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর নীলা ফুলা জখম করে। পরবর্তীতে বিশ্বস্ত সূত্রে চিকিৎসকের আত্মীয়-স্বজন জানতে পেরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পাশাপাশি গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল। অপরদিকে এ বিষয়ে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক অভিযুক্ত হান্নান সরদার ও তার সহযোগী মোশাররফ সরদারের কাছে জানতে চাইলে তারা বলেন চিকিৎসক আরিফুল ইসলাম রুগীকে ৪০% ছাড় দেওয়ার পরবর্তীতে আরো ৩০% দাবী করলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এতে পদ্মা প্যাথলজী এন্ড ডক্টরস্ চেম্বার সেন্টারের মালিক হান্নান সরদার ও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।

গৌরনদীতে পরীক্ষা-নিরীক্ষায় রোগীকে ছাড় দেওয়ায় ডাক্তারকে মারধর