ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

হাসপাতাল-ক্লিনিকে অনিয়মে ‘জিরো টলারেন্স’ আজ থেকেই অভিযান শুরু : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে হাসপাতাল ও ক্লিনিকের অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, অনিয়ম করে কোনো হাসপাতাল বা ক্লিনিক পরিচালনা করতে দেওয়া হবে না।মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, আজ থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকি অভিযান শুরু হচ্ছে। প্রথম ধাপে রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল পরিদর্শন করা হবে। আগামী সাত দিনের মধ্যে এসব এলাকায় বিশেষ অভিযান চালানো হবে।তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোনো ক্লিনিক যদি ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে বিস্তৃত করা হবে।এদিকে, ঈদুল ফিতরের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত দেড় দশকের মধ্যে এবারের ঈদ সবচেয়ে স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হয়েছে। দ্রব্যমূল্য স্বাভাবিক থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপন করতে পেরেছে।তবে আনন্দের মাঝেও কয়েকটি সড়ক দুর্ঘটনা এবং ট্রেন-বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিচ্ছিন্ন অভিযোগকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। তবুও সামগ্রিকভাবে এবারের ঈদযাত্রা সফল হয়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতাল-ক্লিনিকে অনিয়মে ‘জিরো টলারেন্স’ আজ থেকেই অভিযান শুরু : স্বাস্থ্যমন্ত্রী