ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিবেন।বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্র্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সেনাপ্রধান গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, আপনারা যারা মিডিয়ার লোক, হয়তো ভোট দিতে পারছেন না; কিন্তু আপনারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দেশের পরিস্থিতি জনগণের কাছে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছেন।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান