ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

আর্কাইভ দেখুন

গৌরনদীতে মানবেতর জীবনযাপন অসহায় আকতার ফকিরের পাশে দাঁড়ানোর দাবি

গৌরনদীতে মানবেতর জীবনযাপন অসহায় আকতার ফকিরের পাশে দাঁড়ানোর দাবি

বরিশালের গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের বড় কসবা পূর্ব পাড়ায় চরম দারিদ্র্য ও অবহেলার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন মৃত হোসেন ফকিরের ছেলে মোঃ আকতার উদ্দিন ফকির। নেই কোনো নিজস্ব জমি বা স্থায়ী ঠিকানা অন্যের জমিতে প্লাস্টিকের ব্যারা ও ছেঁড়া পলিথিন দিয়ে তৈরি একটি জরাজীর্ণ ছাপড়া ঘরই তার পরিবারের একমাত্র আশ্রয়স্থল।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আকতার ফকির এই অস্থায়ী ঘরে বসবাস করছেন। বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, আর রোদ উঠলে সেই ভেজা ঘরেই শুকাতে হয় কাপড়-চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ঝড়-বৃষ্টি এলে মুহূর্তেই বসতঘর ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তীব্র গরমে পলিথিনে মোড়ানো ঘরটি পরিণত হয় চুল্লির মতো, আর শীতকালে হিমেল বাতাস ঢুকে পড়ে অবাধে।সবচেয়ে করুণ বিষয় হলো, আকতার উদ্দিন ফকির নিজেই শারীরিকভাবে গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণে তিনি কোনো প্রকার শ্রমমূলক কাজ করতে পারেন না। ফলে সংসারের একমাত্র উপার্জনকারী তার স্ত্রী রুপবান বেগম। তিনি অন্যের বাসায় কাজ করে সামান্য যা আয় করেন, তা দিয়েই কোনোরকমে চলে তাদের জীবিকা।রুপবান বেগম জানান, আমাদের অবস্থা খুবই খারাপ। আমার স্বামী অসুস্থ, কোনো কাজ করতে পারে না। এই ঘরে থাকা যায় না বৃষ্টি এলে ভিজে যাই, রোদে শুকাই। অনেক সময় না খেয়েও থাকতে হয়। শিয়াল-কুকুরের ভয় আছে, রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না।তিনি আরও বলেন, আমাদের দুই ছেলে আছে, কিন্তু তারা আলাদা হয়ে ভাড়া বাসায় থাকে। তারা নিজেদের মতো কষ্টে আছে, আমাদের তেমন সহযোগিতা করতে পারে না। আমরা একেবারেই অসহায় হয়ে পড়েছি।সরকারি সহায়তা প্রসঙ্গে রুপবান বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা শুনি সরকার থেকে ঘর দেয়, টিন দেয়, অনেকেই পায়। কিন্তু আমরা এতদিনেও কিছুই পেলাম না। অনেক কষ্টে জীবন কাটাচ্ছি। সরকার যদি আমাদের একটা থাকার মতো ঘর করে দিত, তাহলে অন্তত মাথা গোঁজার ঠাঁই পেতাম।স্থানীয় এলাকাবাসীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, আকতার ফকিরের পরিবার দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তাদের মতে, এই পরিবারটি সরকারি আশ্রয়ন প্রকল্প বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা জরুরি।এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই পরিবারটির অবস্থা অত্যন্ত করুণ। তাদের জন্য একটি স্থায়ী ঘর এবং চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা এখন সময়ের দাবি।মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। আকতার ফকিরের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ালে তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন তারা।

ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ, আশোকাঠি স্ট্যান্ডে স্পিডব্রেকার দাবিতে মানববন্ধন

ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ, আশোকাঠি স্ট্যান্ডে স্পিডব্রেকার দাবিতে মানববন্ধন

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় স্পিডব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। ২০ এপ্রিল ২০২৬ সোমবার সকাল ১০টার দিকে আশোকাঠি স্ট্যান্ডে এ কর্মসূচি শুরু হয়, যা একপর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়।স্থানীয়দের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশোকাঠি এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনাকে তারা “দুর্ঘটনা নয়, বরং অবহেলার কারণে সংঘটিত হত্যাকাণ্ড” বলে উল্লেখ করেন। দ্রুত স্পিডব্রেকার নির্মাণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মহাসড়কের এই অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। স্থানীয়দের বহুবার দাবি জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন। তাদের দাবি, দ্রুত স্পিডব্রেকার নির্মাণ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে গৌরনদী মডেল থানার পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবি পূরণ করা হবে এবং আশোকাঠি এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

টরকী বন্দর আদর্শ জামে মসজিদের আধুনিকায়ন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টরকী বন্দর আদর্শ জামে মসজিদের আধুনিকায়ন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০ এপ্রিল ২০২৬। টরকী বন্দরের ঐতিহ্যবাহী আদর্শ জামে মসজিদের পুনঃনির্মাণ ও আধুনিকায়ন কার্যক্রমকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এ সভায় অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া। তিনি তার বক্তব্যে মসজিদের পুনঃনির্মাণ কাজের বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি আমাদের সামাজিক বন্ধন, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। আধুনিকায়নের মাধ্যমে আমরা এমন একটি পরিপূর্ণ ইবাদতকেন্দ্র গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কল্যাণকর হবে।সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন কাজে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। তারা বলেন, টরকী বন্দরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে এই মসজিদের উন্নয়ন এলাকার সার্বিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।এছাড়াও সভায় মসজিদের নকশা, নির্মাণ সামগ্রীর মান, অর্থায়ন এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বক্তারা প্রকল্প বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণ ও নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সম্মানিত মুসল্লিগণ উপস্থিত ছিলেন। সভার শেষে মসজিদের পুনর্গঠন ও আধুনিকায়ন কাজ সফলভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করে আহ্বান জানানো হয়।এ উদ্যোগ বাস্তবায়িত হলে টরকী বন্দরের আদর্শ জামে মসজিদটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনায় পরিণত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

গৌরনদীতে ওয়ারিশ সনদ নিয়ে বিতর্ক একই পরিবারের মধ্যে বিরোধ, এলাকায় চাঞ্চল্য

গৌরনদীতে ওয়ারিশ সনদ নিয়ে বিতর্ক একই পরিবারের মধ্যে বিরোধ, এলাকায় চাঞ্চল্য

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের নতুন বাজার এলাকায় ওয়ারিশ সনদকে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।জানা গেছে, নতুন বাজার এলাকার মৃত ক্যাপটেন আলী হোসেন সরদার ও তার স্ত্রী মাসুদা হোসেনের দুই ছেলে মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ আনোয়ার হোসেন। তাদের মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ও ওয়ারিশ সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে নতুন করে বিরোধের সূত্রপাত ঘটে।পারিবারিক সূত্রে অভিযোগ, ছোট ছেলে প্রবাসী আনোয়ার হোসেন ও তার ঘনিষ্ঠ কয়েকজন দেলোয়ার হোসেনকে ‘পালক সন্তান’ হিসেবে প্রচার করছেন। তবে পরিবারের অন্য সদস্যরা এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এ বিষয় মোবাইল ফোনে প্রবাসী আনোয়ার হোসেন বলেন দেলোয়ার আমার বাবার পালক ছেলে।পরিবারের দাবি, মৃত আলী হোসেন সরদারের সরকারি সকল কাগজপত্র রেশন কার্ড, পেনশন নথিসহ বিভিন্ন দলিলে দুই ভাইয়ের নাম বৈধভাবে অন্তর্ভুক্ত রয়েছে। হঠাৎ করে এ ধরনের অভিযোগ তোলায় দেলোয়ার হোসেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।এদিকে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগম অভিযোগ করে বলেন, তার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, চেয়ারম্যানের নির্দেশনার কারণে তিনি ওই সনদ প্রদান করেননি।অন্যদিকে, দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বেও একাধিকবার ওয়ারিশ সনদ নেওয়া হয়েছে এবং সেখানে দেলোয়ার হোসেনের নাম অন্তর্ভুক্ত ছিল। তখন কোনো ধরনের আপত্তি ওঠেনি।মৃত আলী হোসেন সরদারের দ্বিতীয় স্ত্রী আরজু বেগম বলেন, আমরা আগেও ওয়ারিশ সনদ নিয়েছি, সেখানে দেলোয়ারের নাম ছিল। এখন হঠাৎ করে এমন অভিযোগ কেন উঠছে তা বোধগম্য নয়। তিনি দাবি করেন, পরিবারের বাইরে থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিরোধ সৃষ্টি করছে।পরিবারের অন্যান্য সদস্যরাও জানান, তাদের পরিবারে কোনো পালক সন্তানের বিষয় নেই। তারা জোর দিয়ে বলেন, দেলোয়ার ও আনোয়ার উভয়েই আলী হোসেন সরদারের জৈবিক সন্তান এবং অতীতে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল।ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। পাশাপাশি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে বিরোধ নিরসন করে পারিবারিক শান্তি ফিরিয়ে আনা যায়।

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

কুমিল্লা বিএনপি-৬ আসনে তীব্র উত্তেজনা স্বতন্ত্র হলে ইয়াছিনের জয় নিশ্চিত দাবি তৃণমূলের

কুমিল্লা বিএনপি-৬ আসনে তীব্র উত্তেজনা স্বতন্ত্র হলে ইয়াছিনের জয় নিশ্চিত দাবি তৃণমূলের

গৌরনদী ইউএনও কার্যালয়ে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা নুপুর আক্তার গ্রেফতার

গৌরনদী ইউএনও কার্যালয়ে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা নুপুর আক্তার গ্রেফতার

গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেফতার

গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেফতার

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

গৌরনদীতে মানবেতর জীবনযাপন অসহায় আকতার ফকিরের পাশে দাঁড়ানোর দাবি

গৌরনদীতে মানবেতর জীবনযাপন অসহায় আকতার ফকিরের পাশে দাঁড়ানোর দাবি

ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ, আশোকাঠি স্ট্যান্ডে স্পিডব্রেকার দাবিতে মানববন্ধন

ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ, আশোকাঠি স্ট্যান্ডে স্পিডব্রেকার দাবিতে মানববন্ধন

টরকী বন্দর আদর্শ জামে মসজিদের আধুনিকায়ন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টরকী বন্দর আদর্শ জামে মসজিদের আধুনিকায়ন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে ওয়ারিশ সনদ নিয়ে বিতর্ক একই পরিবারের মধ্যে বিরোধ, এলাকায় চাঞ্চল্য

গৌরনদীতে ওয়ারিশ সনদ নিয়ে বিতর্ক একই পরিবারের মধ্যে বিরোধ, এলাকায় চাঞ্চল্য

বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী

বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী

গৌরনদীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় পথচারী নিহত

গৌরনদীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় পথচারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো, আজ থেকে কার্যকর

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো, আজ থেকে কার্যকর

গৌরনদীতে জাতীয় এমআর ক্যাম্পেইন উপলক্ষে ভ্যাকসিনেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গৌরনদীতে জাতীয় এমআর ক্যাম্পেইন উপলক্ষে ভ্যাকসিনেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি