ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসন থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই আসনটি ফাঁকা রেখেছে বিএনপি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, “রাজনীতিকে আমরা জনসেবার ক্ষেত্র হিসেবে দেখি, ক্ষমতার সিঁড়ি নয়। যারা জনগণের সেবা করতে চান, তাদের আমরা এনসিপিতে স্বাগত জানাই।”
তিনি আরও জানান, মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে দলে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং কেন্দ্রীয় কার্যালয়ে আনন্দমুখর পরিবেশে ফরম সংগ্রহের কার্যক্রম চলছে।
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে গত ৬ নভেম্বর থেকে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা-৭, ঢাকা-৯ ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮ ও ঢাকা-২০ আসন ফাঁকা রাখা হয়।
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন