বরিশাল গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ।
নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকা বরিশালের গৌরনদীতে প্রথমবার সফরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে সড়কপথে জেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছালে তাকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকালেই ঢাকা থেকে রওনা হয়ে তিনি গৌরনদী উপজেলার ভূরঘাটায় পৌঁছান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ভূরঘাটা থেকে শুরু করে গৌরনদী পৌর শহর পর্যন্ত সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভালোবাসা আমার জন্য বড় প্রাপ্তি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।
তিনি আরও জানান, গৌরনদীসহ বরিশালের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। সফরকালে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
স্থানীয়দের মতে, মন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় এটাই তার প্রথম সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফুলেল শুভেচ্ছা ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিষয় : গৌরনদী জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রী
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন