ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, এনসিপি কার্যালয়ে ভাঙচুর

ছবিঃ সংগৃহিত

খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও রূপসা বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ওই এলাকায় হঠাৎ করে মিছিল বের করে সংগঠন দুটির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে।

এদিকে মঙ্গলবার গভীর রাতে খুলনা মহানগর ও জেলা এনসিপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এনসিপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে এনসিপি নেতারা জানিয়েছেন, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নগরীর রূপসা বাইপাস সড়কের সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে মঙ্গলবার রাত ৮টার দিকে যুবলীগের প্রায় ৪০–৫০ জন কর্মী মশাল হাতে ঝটিকা মিছিল করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরাও ঝটিকা মিছিল করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও ছত্রভঙ্গ হয়ে যায়।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “মিছিল করার ঘটনায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচজনকে আটক করা হয়েছে।”

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে দুর্বৃত্তরা ঢুকে ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, “দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

বিষয় : আওয়ামী লীগ NCP

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, এনসিপি কার্যালয়ে ভাঙচুর

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও রূপসা বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ওই এলাকায় হঠাৎ করে মিছিল বের করে সংগঠন দুটির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে।

এদিকে মঙ্গলবার গভীর রাতে খুলনা মহানগর ও জেলা এনসিপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এনসিপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে এনসিপি নেতারা জানিয়েছেন, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নগরীর রূপসা বাইপাস সড়কের সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে মঙ্গলবার রাত ৮টার দিকে যুবলীগের প্রায় ৪০–৫০ জন কর্মী মশাল হাতে ঝটিকা মিছিল করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরাও ঝটিকা মিছিল করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও ছত্রভঙ্গ হয়ে যায়।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “মিছিল করার ঘটনায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচজনকে আটক করা হয়েছে।”

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে দুর্বৃত্তরা ঢুকে ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, “দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪