ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Today বাংলা নিউজ

নিউইয়র্কে ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।

নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও অংশ নেন। এ সময় তাঁদের একসঙ্গে থাকা একটি ছবি প্রকাশ্যে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করা হয়। পোস্টে জানানো হয়েছে, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া।

এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেওয়া প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এসব আনুষ্ঠানিক কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে তাঁর বিভিন্ন সাক্ষাৎ ও আনুষ্ঠানিক যোগাযোগও আলোচনায় এসেছে।

বিষয় : ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডোনাল্ড ট্রাম্প

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।

নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও অংশ নেন। এ সময় তাঁদের একসঙ্গে থাকা একটি ছবি প্রকাশ্যে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করা হয়। পোস্টে জানানো হয়েছে, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া।

এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেওয়া প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এসব আনুষ্ঠানিক কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে তাঁর বিভিন্ন সাক্ষাৎ ও আনুষ্ঠানিক যোগাযোগও আলোচনায় এসেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪