এনসিপির যুব সংগঠনের নবগঠিত কমিটিতে পদত্যাগের হিড়িক: ২৩ নেতা ছাড়লেন দায়িত্ব।নোয়াখালী: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি-এর নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দফায় দফায় পদত্যাগের ঘটনা ঘটেছে। জানা গেছে, এ পর্যন্ত ২৩ জন নেতা পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পরই পদত্যাগ শুরু হয়। যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত কালবেলাকে বলেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আজ আমরা বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে। ফলে পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই।”
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আহত যোদ্ধারা। ইয়াছিন আরাফাত আরও বলেন, “৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জন পদত্যাগ করেছে। আমরা শিগগিরই সংবাদ সম্মেলন করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব। আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।”
কমিটি ঘোষণার পর প্রথম পদত্যাগ করেন ইয়াছিন আরাফাত। এরপর যুগ্ম সদস্য সচিব-১ ছাড়া অন্য সব যুগ্ম সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক নেতা পদত্যাগ করেন। পদত্যাগের পেছনে মূল কারণ হিসেবে পদ-পদবি নিয়ে অসন্তোষ ও মনোমালিন্যকে দেখা হচ্ছে। পদত্যাগকারীরা জানান, তারা সংগঠনের প্রতি অনুগত থাকলেও ন্যায়বিচারহীন এই কমিটিতে থেকে রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস করতে পারছেন না।
নবগঠিত কমিটির মুখ্য সংগঠক মাহমুদুল হাসান রাফি জানান, “নোয়াখালী জেলা যুবশক্তির কমিটি থেকে অফিসিয়ালি কেউ পদত্যাগ করেনি। জেলা আহ্বায়ক ও সদস্য সচিবও কোনো পদত্যাগপত্র পাননি। ফেসবুকে প্রকাশিত দুজনের পদত্যাগ আমাদের নজরে এসেছে। আমরা আশা করি, মান অভিমান ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন