ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

সালাহউদ্দিন আহমদ বললেন, প্রধান উপদেষ্টার ভাষণেই লঙ্ঘিত হয়েছে জুলাই সনদ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

সালাহউদ্দিন আহমদ বললেন, প্রধান উপদেষ্টার ভাষণেই লঙ্ঘিত হয়েছে জুলাই সনদ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন ধারণা। ঐকমত্য কমিশনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা সনদের নির্ধারিত কাঠামোর বাইরে গিয়ে নতুন বিষয় এনেছেন।”

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। বিএনপিও নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল, তবে জামায়াতসহ আটটি দল নির্বাচনের আগে গণভোট চেয়েছিল।

বিষয় : Bnp

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সালাহউদ্দিন আহমদ বললেন, প্রধান উপদেষ্টার ভাষণেই লঙ্ঘিত হয়েছে জুলাই সনদ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন ধারণা। ঐকমত্য কমিশনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা সনদের নির্ধারিত কাঠামোর বাইরে গিয়ে নতুন বিষয় এনেছেন।”

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। বিএনপিও নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল, তবে জামায়াতসহ আটটি দল নির্বাচনের আগে গণভোট চেয়েছিল।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪