ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

১৭ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ তুলে নিল বিএনপি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

১৭ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ তুলে নিল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত ১৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। পাশাপাশি স্থগিত হওয়া দুই নেতার পদও পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে দেশের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাদেক আলী ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফিরোজা বেগম (সোনা)।

এ ছাড়া হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজম, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন ও উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী, কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলামসহ মোট ১৭ জন নেতাকর্মী রয়েছেন।

এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিত হওয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখনের পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির স্বার্থে সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয় : Bnp

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

১৭ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ তুলে নিল বিএনপি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪