ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ আতঙ্কে শহর

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ আতঙ্কে শহর
ছবিঃ সংগৃহিত

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার পর চার নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে চলে যায়। এতে কার্যালয়ের কিছু চেয়ার এবং একটি টেবিল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। তিনি বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদার জানান, রাত সাড়ে ১২টার পর দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ না থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মনে করছেন, “ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে বিএনপি আইনি সহায়তা নেবে।”

বিষয় : Bnp

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ আতঙ্কে শহর

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার পর চার নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে চলে যায়। এতে কার্যালয়ের কিছু চেয়ার এবং একটি টেবিল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। তিনি বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদার জানান, রাত সাড়ে ১২টার পর দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ না থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মনে করছেন, “ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে বিএনপি আইনি সহায়তা নেবে।”

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪