ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উত্তেজনা, আহত ১৫

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উত্তেজনা, আহত ১৫
ছবিঃ সংগৃহিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ব্যবহারসহ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে কাকাইলমোড়া এলাকায় শাহ আলম ও জাকারিয়া মিয়ার অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র—দা, বটি, টেঁটা ও বল্লম নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় উভয়পক্ষ একে অপরের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনায় আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪) সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত আছমা আক্তার, গিয়াসউদ্দিন মিয়া ও হাবিবুল্লাহ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয় : আওয়ামী লীগ Bnp

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উত্তেজনা, আহত ১৫

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪