ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

জামায়াত ও চরমোনাই একমঞ্চে কঠিন চাপে সরোয়ার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

জামায়াত ও চরমোনাই একমঞ্চে কঠিন চাপে সরোয়ার
ছবিঃ সংগৃহিত

বরিশাল অঞ্চলের তিনটি আসনে শক্ত অবস্থান তৈরি করছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা সাবেক দুই এমপিকে সামনে রেখে দলটি এবার বরিশাল-৫, পিরোজপুর-৩ এবং পটুয়াখালী-৪ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় নামছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ত্রিমুখী উপস্থিতি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সবচেয়ে আলোচনায় বরিশাল-৫ (সদর) আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির পাঁচবারের এমপি ও সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ারের সঙ্গে। সাম্প্রতিক সিটি ও স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের নিয়মিত ৩০–৩৩ হাজার ভোট প্রাপ্তি তাদের অবস্থানকে আরও শক্ত করেছে।

পর্যবেক্ষকদের ধারণা, ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধ হলে সরোয়ারের জন্য লড়াই কঠিন হয়ে পড়তে পারে। ইসলামী আন্দোলন নেতাদের দাবি, ভোটাররা এবার দল নয়, প্রার্থী দেখে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বিএনপি নেতাদের বিশ্বাস, নিরপেক্ষ ভোট হলে বরিশাল-৫ এ ধানের শীষের ধারাবাহিক জয় বজায় থাকবে।

বিষয় : বরিশাল ইসলামী আন্দোলন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জামায়াত ও চরমোনাই একমঞ্চে কঠিন চাপে সরোয়ার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

বরিশাল অঞ্চলের তিনটি আসনে শক্ত অবস্থান তৈরি করছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা সাবেক দুই এমপিকে সামনে রেখে দলটি এবার বরিশাল-৫, পিরোজপুর-৩ এবং পটুয়াখালী-৪ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় নামছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ত্রিমুখী উপস্থিতি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সবচেয়ে আলোচনায় বরিশাল-৫ (সদর) আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির পাঁচবারের এমপি ও সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ারের সঙ্গে। সাম্প্রতিক সিটি ও স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের নিয়মিত ৩০–৩৩ হাজার ভোট প্রাপ্তি তাদের অবস্থানকে আরও শক্ত করেছে।

পর্যবেক্ষকদের ধারণা, ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধ হলে সরোয়ারের জন্য লড়াই কঠিন হয়ে পড়তে পারে। ইসলামী আন্দোলন নেতাদের দাবি, ভোটাররা এবার দল নয়, প্রার্থী দেখে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বিএনপি নেতাদের বিশ্বাস, নিরপেক্ষ ভোট হলে বরিশাল-৫ এ ধানের শীষের ধারাবাহিক জয় বজায় থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪