ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ছবিঃ সংগৃহিত

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থনে সংবাদ সম্মেলণ করেছেন গৌরনদী উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া।

শুক্রবার বেলা এগারটায় উপজেলার টরকী বন্দরস্থ বার্থী বাসভবনে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলণ করে আবুল হোসেন মিয়া লিখিত বক্তব্যে বলেন, গত চার দশক যাবত আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। 

আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানাই। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ,সাবেক টরকী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো শাহজাহান শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার প্রমূখ।

বিষয় : gournadi barisal torki

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থনে সংবাদ সম্মেলণ করেছেন গৌরনদী উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া।

শুক্রবার বেলা এগারটায় উপজেলার টরকী বন্দরস্থ বার্থী বাসভবনে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলণ করে আবুল হোসেন মিয়া লিখিত বক্তব্যে বলেন, গত চার দশক যাবত আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। 

আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানাই। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ,সাবেক টরকী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো শাহজাহান শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার প্রমূখ।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪