ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অ-স্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর যুবতীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অ-স্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর যুবতীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা থেকে শরীরে অস্ত্রোপচার করাতে গিয়ে রোজি আক্তার লিজা (৩১) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্তন অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহত রোজি আক্তার লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার (রব রাজা)-এর মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা নারী হলেও ছোটবেলা থেকেই তার চলাফেরা, পোশাক-পরিচ্ছদ ও আচরণে ছেলেদের মতো বৈশিষ্ট্য ছিল। তিনি ছেলেদের মতো চুল কাটাতেন এবং নিজেকে পুরুষ হিসেবে দেখতে আগ্রহী ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আকাঙ্ক্ষা আরও প্রবল হয়। সেই আকাঙ্ক্ষা থেকেই কয়েক ধাপে শরীরে পরিবর্তন আনার উদ্যোগ নেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ-গ্রিন রোড এলাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তার স্তন অস্ত্রোপচার করা হয়। পরিবারের দাবি, অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পরই লিজার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে রোববার ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেমিনি ওরফে জেনিফা আক্তার নামে এক যুবতীর সঙ্গে লিজার ঘনিষ্ঠতা ছিল। জেনিফা দীর্ঘদিন লিজার বাড়িতে অবস্থান করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং তারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিতেন। তবে এ সম্পর্কের বিষয়ে লিজার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, প্রায় তিন বছর আগে একই ধরনের সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে লিজা তার আপন ভাইয়ের স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনিফার সঙ্গে তার পরিচয় হয়। এরপর জেনিফা লিজাদের বাড়িতে এসে দীর্ঘদিন অবস্থান করেন বলে স্থানীয়রা জানান।

লিজার স্বজনদের সূত্রে জানা যায়, নিজের জীবনযাপন ও শারীরিক পরিচয় নিয়ে লিজার মধ্যে দীর্ঘদিন ধরেই ভিন্ন ধরনের আকাঙ্ক্ষা ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে এ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রোপচারের পর তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে লিজার মৃত্যুর খবর গৌরনদীর মাহিলাড়া এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার বিকেলে ঢাকার হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। পরে সন্ধ্যার মধ্যেই স্থানীয়ভাবে তার দাফন সম্পন্ন করা হয়।

লিজার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অস্ত্রোপচারের পর ঠিক কী কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, তা চিকিৎসা সংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট হাসপাতালের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

বিষয় : বরিশাল gournadi

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অ-স্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর যুবতীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪