পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণের ঘটনায় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা ইমরান আহমেদ সজীব পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। গত বৃহস্পতিবার সকালে তিনি কলেজের একটি কক্ষে প্রবেশ করে ভাঙচুর করেন। এ সময় ক্যাপ পরে এবং মুখ ঢেকে তিনি পরিচয় গোপনের চেষ্টা করেন। তার সাথে থাকা সহযোগীদের দিয়ে ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হলে শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
তবে ঘটনার উদ্দেশ্য সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেনি।
ঘটনার পরদিন রাতেই কলেজ অধ্যক্ষ পান্নালাল দে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ভিডিও দেখে ও তথ্য যাচাই করে ইমরান আহমেদ সজীবের পরিচয় নিশ্চিত হলে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।”
বিষয় : Bnp
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন