ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে যুবকের ওপর হামলা, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পূর্ববিরোধের জেরে মো. আব্দুর রহমান (আল-আমীন) নামে এক যুবককে লোহার রড, হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত যুবককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে গৌরনদী কলেজ গেট সংলগ্ন এলাকায় আব্দুর রহমান কয়েকজন সাক্ষীর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে মো. জিহাদ, মো. মিনহাজ ও মো. রায়হান নামে তিনজন সেখানে এসে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড, হকিস্টিক ও চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় এ বিষয়ে মামলা-মোকদ্দমা করলে তাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রহমান গৌরনদী মডেল থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে যুবকের ওপর হামলা, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পূর্ববিরোধের জেরে মো. আব্দুর রহমান (আল-আমীন) নামে এক যুবককে লোহার রড, হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত যুবককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে গৌরনদী কলেজ গেট সংলগ্ন এলাকায় আব্দুর রহমান কয়েকজন সাক্ষীর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে মো. জিহাদ, মো. মিনহাজ ও মো. রায়হান নামে তিনজন সেখানে এসে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড, হকিস্টিক ও চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় এ বিষয়ে মামলা-মোকদ্দমা করলে তাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রহমান গৌরনদী মডেল থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪