ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দীর্ঘ ১৭ বছর কারাভোগ ও মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে নির্বাচনের মাঠে ‘কল্পনাও করিনি’: লুৎফুজ্জামান বাবর

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১৭ বছর কারাভোগ ও মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে নির্বাচনের মাঠে ‘কল্পনাও করিনি’: লুৎফুজ্জামান বাবর
ছবিঃ সংগৃহিত নেত্রকোনার মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছরের কারাভোগ এবং মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে আবারও নির্বাচনী মাঠে দাঁড়াতে পারবেন—এটি কখনো কল্পনাও করেননি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলার পাবলিক হল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বাবর বলেন,

“দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে আজ মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে ফিরতে পারব—এটা কখনো কল্পনাও করিনি। এমনকি এক বছর আগেও ভাবিনি নির্বাচনে অংশ নেব। আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাস ছাড়া এটা সম্ভব হতো না।”

নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের ‘অবিশ্বাস্য ফিরে আসা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,

“আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এ ভালোবাসা ও ত্যাগ আমার জীবনের বড় পাওয়া।”

আল্লাহর রহমত ও জনগণের আস্থার কারণেই তিনি রাজনীতিতে ফিরে আসতে পেরেছেন উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান লুৎফুজ্জামান বাবর।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : Bnp

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দীর্ঘ ১৭ বছর কারাভোগ ও মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে নির্বাচনের মাঠে ‘কল্পনাও করিনি’: লুৎফুজ্জামান বাবর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

দীর্ঘ ১৭ বছরের কারাভোগ এবং মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে আবারও নির্বাচনী মাঠে দাঁড়াতে পারবেন—এটি কখনো কল্পনাও করেননি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলার পাবলিক হল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বাবর বলেন,

“দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে আজ মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে ফিরতে পারব—এটা কখনো কল্পনাও করিনি। এমনকি এক বছর আগেও ভাবিনি নির্বাচনে অংশ নেব। আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাস ছাড়া এটা সম্ভব হতো না।”

নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের ‘অবিশ্বাস্য ফিরে আসা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,

“আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এ ভালোবাসা ও ত্যাগ আমার জীবনের বড় পাওয়া।”

আল্লাহর রহমত ও জনগণের আস্থার কারণেই তিনি রাজনীতিতে ফিরে আসতে পেরেছেন উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান লুৎফুজ্জামান বাবর।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪